রবিবার ২৯শে নভেম্বর ২০২৬ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম

অনলাইন ভার্সন

১৭ই জুন ২০২৫

খেলা

পাঁচদিন নয়, টেস্ট ক্রিকেট হবে চার দিনের

ছোট দলগুলোকে বেশি টেস্ট খেলার সুযোগ করে দিতেই চার দিনের টেস্ট চালুর কথা ভাবছে আইসিসি। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ধরে রাখবে ঐতিহ্য, তারা পরস্পরের খেলবে পাঁচ দিনের টেস্ট। , কুমিল্লা

টেস্ট ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সাদা পোশাকের ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সহসাই দেখা যাবে চারদিনের টেস্ট।

মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এই চক্রে দলগুলো পাঁচ দিনের টেস্ট খেললেও পরবর্তী ২০২৭-২৯ চক্রে হবে চার দিনের টেস্ট।

যদিও এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, তবে ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টি অনুমোদনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

তারা বলছে, গত সপ্তাহে লর্ডসে টেস্ট বিশ্বকাপ ফাইনাল চলাকালীন একটি বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি টেস্টের দিন সংখ্যা কমানোর অনুমোদন দিয়েছেন।

মূলত ছোট দলগুলোকে বেশি টেস্ট খেলার সুযোগ করে দিতেই চার দিনের টেস্ট চালুর কথা ভাবছে আইসিসি। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ধরে রাখবে ঐতিহ্য, তারা পরস্পরের খেলবে পাঁচ দিনের টেস্ট।

বাজেট সঙ্কট, সময় সঙ্কট ও আয়োজনের ঝুঁকি থাকায় অনেক দলই নিয়মিত টেস্ট খেলতে পারছে না। এই প্রেক্ষাপটে চার দিনের ম্যাচ আয়োজন তুলনামূলক সাশ্রয়ী ও বাস্তবসম্মত মনে করছে আইসিসি।

টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। ফলে যেমন ছোট দলগুলো বেশি ম্যাচ পাবে, অন্য দিকে দর্শকসংখ্যা কমে যাওয়া ও খরচ বাড়ার মতো বাস্তব সমস্যার সমাধানও হতে পারে।

বর্তমান ২০২৫-২৭ চক্রে মোট ২৭টি টেস্ট সিরিজ রয়েছে, যেখানে ১৭টি সিরিজ হলো দুই ম্যাচের।

এর বাইরে ছয়টি তিন টেস্টের সিরিজ ও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত খেলবে একটি করে পাঁচ টেস্টের সিরিজ খেলবে।

টেস্ট সংখ্যায় সামঞ্জস্যতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিচ্ছে আইসিসি। চার দিনের টেস্ট হলে তিন ম্যাচের সিরিজ শেষ করা যাবে তিন সপ্তাহের মধ্যে। এর ফলে খরচ ও সময় দুটোই কম লাগবে।

অবশ্য চারদিনের টেস্ট আগেও দেখা গেছে ক্রিকেটে। যা প্রথম দেখা যায় ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সিরিজে। এরপর ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলেছে ইংল্যান্ড।

সর্বশেষ গত মাসেও জিম্বাবুয়ের বিপক্ষেও ইংল্যান্ড চারদিনের ফরম্যাটে খেলে। তখন যদিও যথারীতি দিনে ৯০ ওভারে খেলেছিল, তবে এবার পরিবর্তন আসছে এই নিয়মেও।

আইসিসি সূত্র জানিয়েছে, চার দিনের টেস্ট ম্যাচে দিনে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার খেলা হবে। দলগুলো যাতে অকারণে সময় নষ্ট না করে, সেদিকে নজর রাখা হবে।

উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজেদের মধ্যে যেসব টেস্ট ম্যাচ খেলবে, সেগুলো এখনকার মতোই পাঁচ দিনের হবে। অর্থাৎ অ্যাশেজ, বোর্ডার-গাভাস্কারের মতো জনপ্রিয় টেস্ট সিরিজগুলোতে কোনো পরিবর্তন হবে না।

তথ্য সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক